রূপালী ক্রেডিট কো-অপারেটিভের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা গত ৩০ জুলাই নগরের দেওয়ানহাট নোয়াব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মো. আবুল কাশেম। সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সমিতির বার্ষিক প্রতিবেদনে আমানতের পরিমাণ উল্লেখ করা হয় ৬৮ কোটি টাকা। সভায় উপস্থিত ছিলেন কুতুব উদ্দিন চৌধুরী, আব্দুর রহিম, খাদেম হোসেন, লে. কর্নেল (অব) রফিকুর রহমান ভূঞা, সরওয়ার কামাল প্রমুখ। সভায় সংস্থার সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।