রূপালী ক্রেডিট কো-অপারেটিভের সাধারণ সভা

রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা ১০ অক্টোবর দেওয়ার হাটে সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মো. আবুল কাসেম। তিনি ব্যবস্থাপনা কমিটির ২০১৪-১৫ সালের কার্যক্রমের ওপর বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ ছাড়া মহাব্যবস্থাপক মো. আফতাব উদ্দীন বাজেট, জ্যেষ্ঠ সহকারী মহাব্যবস্থাপক মো. আবু তাহের হিসাব ও সহকারী মহাব্যবস্থাপক মো. লুৎফুল করিম ঋণগ্রহণের সীমা উপস্থাপন করেন।
সমিতির চেয়ারম্যান তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, গত অর্থবছর শেষে সমিতির লাভের পরিমাণ ৬১ দশমিক ৩৯ লাখ টাকা, আমানত ৯৪ দশমিক ৫২ কোটি, ঋণ ৫৩ দশমিক ৪৯ কোটি এবং ব্যাংকে বিনিয়োগ ৪৩ দশমিক ৭১ কোটি টাকা। সভায় আলোচনায় অংশ নেন সমিতির ভাইস চেয়ারম্যান মো. সামছুল কিবরিয়া, সদস্য মো. ইমলাক ও মো. সাখাওয়াত উল্যাহ। এ ছাড়া প্রতিনিধি ও সদস্যদের মধ্যে বক্তব্য দেন ফেরদৌস জাহান, কে এম কামরুল আহসান উল্লাহ, আইয়ুব সাদেক, সাজ্জাদুল করিম, মো. জামসেদুর রহমান, মহসিন হায়দার, নাসিরুল মাওলা, আব্দুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।