রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের বিশেষ সাধারণ সভা
রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান ব্যাংক কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট সব ন্যায্য দাবি ব্যাংকের আইন অনুযায়ী পূরণ করা হবে। ইতিমধ্যে চট্টগ্রামে ব্যাংকের ১৯৮ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা হয়েছে।
তিনি গত ২৭ মে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরের লালদীঘি পাড়স্থ রূপালী সদন শাখা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ বক্তা ছিলেন কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় পরিষদ সভাপতি মোহাম্মদ মহসীন। সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি কাজী হাসান মুরাদ।
বক্তব্য দেন ইউনিয়নের কেন্দ্রীয় পরিষদ সহসভাপতি মালেক মাঝি, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, ব্যাংকার মাহমুদুল হক, সিবিএ বৃহত্তর আঞ্চলিক পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর, ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক কবিতা দত্ত, শেখ আলাউদ্দিন, সহিদুল ইসলাম খান, মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।