রূপালী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ১০ মার্চ আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মো. কাইসুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হাসিব রশীদ, আবু সুফিয়ান ও মো. সেলিম উদ্দিন।
সভায় বক্তারা বলেন, ২০১৬ সালের জুলাই নাগাদ ব্যাংকের প্রায় সব কটি শাখা আধুনিক অনলাইনসমৃদ্ধ সফটওয়্যারের আওতায় চলে আসবে। সে লক্ষ্যে খুব দ্রুত কাজ চলছে। বিজ্ঞপ্তি।