রূপালী ব্যাংকে বিদায় ও বরণ অনুষ্ঠান
রূপালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিদায় এবং সদ্য যোগ দেওয়া বিভাগীয় প্রধান মো. কাইসুল হকের বরণ উপলক্ষে গত ২৯ অক্টোবর আগ্রাবাদ বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আবু সুফিয়ান। বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদুল হকের সভাপতিত্বে ও সহকারী মহাব্যবস্থাপক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক উত্তম কুমার পাল, উপমহাব্যবস্থাপক মো. গোলাম মরতুজা, শওকত ওসমান প্রমুখ।
আবু সুফিয়ান বলেন, বিদায়ী বিভাগীয় প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দায়িত্বকালে চট্টগ্রাম অনেক দূর এগিয়ে গেছে। আমাদের প্রত্যাশা নতুন বিভাগীয় প্রধানও ভালো কাজের মাধ্যমে রূপালী ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। বিজ্ঞপ্তি