রূপালী ব্যাংকের কেরানীহাট শাখার যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার কেরানীহাটে ১ ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করল রূপালী ব্যাংকের ৫৩৬তম শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের আস্থাই রূপালী ব্যাংকের প্রকৃত মূলধন। রূপালী ব্যাংক গ্রামীণ জনগোষ্ঠীর উন্নতির লক্ষ্যে দেশের ৫৩৫টি শাখার মধ্যে ২২৬টি পল্লি অঞ্চলে খুলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে টেলি কনফারেন্সে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন আন্দরকিল্লা করপোরেট শাখার উপব্যবস্থাপক গোলাম মতুর্জা। শুভেচ্ছা বক্তব্য দেন কেরানীহাট শাখার ব্যবস্থাপক মো. মহিউদ্দিন। ব্যাংকের চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ওয়ার্ক স্টেশনের উপমহাব্যবস্থাপক মকবুল আহমেদ, আগ্রাবাদ করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক মোহাম্মদুল হক ও শিল্পপতি নেজাম উদ্দিন। আরও বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, মাহফুজ উন-নবী, সিরাজুল ইসলাম, ওচমান আলী, জয়নাল আবেদীন, কামাল উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।