রূপের মেলা মেলার রূপসী
মেলায় শুধু রূপের বাহার। অসাধারণ নির্মাণশৈলী ও নান্দনিকতায় তৈরি হয়েছে একেকটি স্টল ও প্যাভেলিয়ন। অন্যদিকে মেলার শোভা বাড়াচ্ছেন পরির মতো সব নারী বিক্রয়কর্মী।নান্দনিক স্থাপনা: অটবির তৈরি ফোয়ারা ও মেলা কমিটির টাওয়ার মেলার জলুস বাড়িয়েছে। এ ছাড়া ঘরের আকৃতি দিয়ে মার্কসের স্টল ও আমের আকারে প্রাণের স্টল সাজানো হয়েছে। দুটি স্থাপনা তৈরি করেছেন ঢাকার আর্কিটেক্ট কোম্পানি আর্ডেন। দাদার কর্মী মুনতাসীর মাহবুব আল হোসাইন বলেন, ‘স্টল তৈরিতে দেশি ঐতিহ্য প্রাধান্য পেয়েছে।’ নাভানার সহকারী ব্যবস্থাপক মনোজ কুমার চক্রবর্তী জানান, ‘বিক্রি যাই হোক প্রচার ভালো হচ্ছে।’মেলার রূপসী: বিভিন্ন স্টলে কর্মী হিসেবে কাজ করছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইউনিলিভারের কর্মী নাজমুন নাহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনে পড়েন। তিনি বলেন, সকালে ক্লাস থাকে তাই বিকেলের পালায় কাজ করি।’ একই স্টলের কর্মী ইসরাত জাহান নাসিরাবাদ মহিলা কলেজের বিবিএর ছাত্রী। তিনি বলেন, ‘খুব ব্যস্ত সময় কাটাচ্ছি। কাজ করতে ভালো লাগছে, আবার প্রতিদিন ৩৫০ টাকা আয় হচ্ছে।’ থাই প্যাভিলিয়নের স্মাইলি কর্মী আশরাফুল আলমের দিনে ২৫০ টাকা আয় হয়। এইচআরসির কর্মী নিগার সুলতানা বলেন, ‘কোম্পানি মেলা শেষে ১৫-২০ হাজার টাকা বেতন দেবে।’