স্টেশনমাস্টারকে বলছেন একজন বৃদ্ধ, ‘আচ্ছা ভাই, চট্টগ্রামের ট্রেন কখন এসে পৌঁছাবে?’স্টেশনমাস্টার: পৌনে একটায়।বৃদ্ধ: আর নরসিংদীর ট্রেন?স্টেশনমাস্টার: বেলা দুইটায়।বৃদ্ধ: জামালপুর?স্টেশনমাস্টার: একটু আগেই পৌঁছেছে।বৃদ্ধ: কুমিল্লা?স্টেশনমাস্টার: আরে কী মুশকিল, আপনি যাবেন কোথায়?বৃদ্ধ: না না! আমি রেললাইনটা পার হয়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে যাব। শুধু নিশ্চিত হচ্ছিলাম, হুট করে কোনো ট্রেন এসে পড়বে কি না! পল্টু গেছে রেলের সংকেত প্রদানকারী পদে ইন্টারভিউ দিতে।ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকর্তা: যদি একই রেললাইন ধরে একই সময় দুদিক থেকে দুটো ট্রেন আসতে থাকে, কী করবে তুমি? পল্টু: লাল পতাকা ওড়াব।প্রশ্নকর্তা: যদি তাতে কাজ না হয়?পল্টু: তাহলে জলদি আমার দাদাকে ফোন করব।প্রশ্নকর্তা: কেন? তোমার দাদা কোন পদে আছেন?পল্টু: না না! কোনো পদে নেই। দাদার খুব শখ, মুখোমুখি দুটো ট্রেনের সংঘর্ষ দেখবেন!ঝিক ঝিক ঝিক ঝিক...। রেললাইন ধরে ছুটছিল ট্রেনটা। হঠার্যা কী যেন গড়বড় হলো, রেললাইন ছেড়ে পাশের মাঠের দিকে ছুটল ট্রেন। যাত্রীরা তো ভয়ে অস্থির। কোনোমতে দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার পর ক্ষুব্ধ যাত্রীরা ঘেরাও করল ট্রেনের চালককে। চালক আমতা আমতা করে বলল, ‘আমি কী করব, রেললাইনের ওপর হঠার্যা একটা গরু এসে পড়ল!’যাত্রী: ট্রেনের এতগুলো যাত্রীর জীবন বিপন্ন হওয়ার চেয়ে গরুটার মৃত্যুই কি ভালো ছিল না?চালক: আমিও তো সে সিদ্ধান্তই নিয়েছিলাম। কিন্তু কী করব, গরুটা হঠার্যা মাঠের দিকে দৌড় দিল...!সর্দারজি: বুঝলে গিন্নি, ট্রেনে জানালার পাশে সিট ছিল বলে সারাটা পথ আসতে খুব কষ্ট হলো। গিন্নি: তুমি পাশের জনের সাথে সিটটা বদলে নিলেই পারতে।সর্দারজি: সেটাই তো সমস্যা। পাশে তো কেউ ছিলই না, বদলাবদলি করব কার সঙ্গে?একদিন রহিম সাহেব দেখলেন, এক লোক শিঙাড়া, সমুচা, বার্গার, মুরগির রোস্ট আরও হরেক রকম খাবার সঙ্গে নিয়ে রেললাইনের ওপর শুয়ে আছেন।রহিম সাহেব: কী ভাই, রেললাইনের ওপর শুয়ে আছেন কেন?লোক: আত্মহত্যা করব বলে।রহিম সাহেব: সঙ্গে এত খাবার কেন?লোক: আরে ভাই, ট্রেন আসতে দেরি হলে কি না খেয়ে মরব নাকি?দুই মাতাল পথ দিয়ে যাচ্ছিল। হঠার্যা তাদের মধ্যে একজন পথের ধারে একটা রেললাইনের ওপর মাথা রেখে শুয়ে পড়ল।দ্বিতীয় মাতাল: আরে করছিস কী, ট্রেন এলে তো তোর মাথা কাটা পড়বে!প্রথম মাতাল: হাহ্! আমার মাথার ওপর দিয়ে কত প্লেন গেল, ট্রেন তো মামুলি ব্যাপার!সংগ্রহ: মো. সাইফুল্লাহ