রেইনকোট পেলেন কাপ্তাই, মহেশখালী, আনোয়ারা ও বাঁশখালীর সংবাদপত্র বিক্রয়কর্মীরা
প্রথম আলোর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সংবাদপত্র বিক্রয়কর্মীদের মাঝে রেইনকোট বিতরণ করা হচ্ছে। গত সপ্তাহে কাপ্তাই, মহেশখালী, বাঁশখালী ও আনোয়ারার বিক্রয়কর্মীদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: প্রথম আলোর পক্ষ থেকে চন্দ্রঘোনা ও কাপ্তাই উপজেলার ১৭ জন পত্রিকা বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। গত ৩১ জুলাই লিচুবাগানের পত্রিকার এজেন্ট মোহাম্মদ হোসেনের ছয়জন, আবু তাহেরের সাতজন এবং মো. আলতাফ হোসেনের চারজন বিক্রয়কর্মীর মধ্যে এসব রেইনকোট বিতরণ করা হয়। এ সময় প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মোজাম্মেল, সার্কুলেশন নির্বাহী মাহবুবুর রহমান ও শুভাশিস বড়ুয়া এবং প্রথম আলো কাপ্তাই প্রতিনিধি কাজী মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। বৃষ্টির দিনে রেইনকোট পেয়ে এজেন্ট ও হকাররা খুশি। হকার সফিকুল ইসলাম বলেন ‘এখন থেকে আর বৃষ্টিতে ভিজে পত্রিকা বিক্রি করতে হবে না।’মহেশখালী: প্রথম আলোর পক্ষ থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গল- বার সকালে ছয়জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন নির্বাহী শুভাশিস বড়ুয়া, মহেশখালী প্রতিনিধি রুহুল বয়ান, এজেন্ট সংগীতা পেপার হাউসের পরিচালক তপন মল্লিক, আব্দুল করিম প্রমুখ। রেইনকোট পেয়ে স্থানীয় বিক্রয়কর্মী খোকন চন্দ্র দে বলেন, বৃষ্টি এলেই পত্রিকা বিক্রি না করে বসে থাকতে হয়। সময়মতো পাঠকের কাছে পত্রিকা পৌঁছাতে পারি না। এখন রেইনকোট পাওয়ায় আর বসে থাকতে হবে না। বিক্রয়কর্মীদের রেইনকোট দেওয়ায় স্থানীয় এজেন্ট সংগীতা পেপার হাউসের পরিচালক তপন মল্লিক প্রথম আলো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।আনোয়ারা-বাঁশখালী: আনোয়ারা ও বাঁশখালীর ২২ জন সংবাদপত্রকর্মীর হাতে গত সোমবার রেইনকোট তুলে দেন প্রথম আলোর কর্মকর্তারা। গত সোমবার সকালে আনোয়ারার তিন সংবাদপত্রের এজেন্টের আওতায় ১৩ জন সংবাদপত্র বিক্রেতার হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মোজাম্মেল, সার্কুলেশন বিভাগের নির্বাহী মো. মাহবুবুর রহমান, শুভাশীষ বড়ুয়া, কাফকো এলাকার সংবাদপত্রের এজেন্ট মো. জসিম, সিইউএফএল এলাকার আলী আহমদ ও আনোয়ারা সদর চৌমুহনীর মো. ইব্রাহিম।একই দিন দুপুরে বাঁশখালী উপজেলা সদরেও নয় সংবাদপত্র বিক্রেতার হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। রেইনকোট তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মোজাম্মেল, সার্কুলেশন বিভাগের নির্বাহী মো. মাহবুবুর রহমান, শুভাশীষ বড়ুয়া ও বাঁশখালীর এজেন্ট আবদুল মান্নান।বাঁশখালীর সংবাদপত্র বিক্রেতারা রেইনকোট পেয়ে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমরা প্রথম আলোর এগিয়ে চলার পথে সর্বদাই আছি, ভবিষ্যতেও থাকব।’