রেইনকোট পেলেন পটিয়া, লোহাগাড়া ও সাতকানিয়ার সংবাদপত্র বিক্রয়কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া-সাতকানিয়ার ৩৫ সংবাদপত্র বিক্রয়কর্মী পেলেন রেইনকোট। প্রথম আলোর উদ্যোগে সারা দেশে সংবাদপত্র বিক্রয়কর্মীদের রেইনকোট প্রদানের অংশ হিসেবে গত শুক্রবার লোহাগাড়ার ২১ জন ও সাতকানিয়ার ১৪ জন বিক্রয়কর্মীর মধ্যেও এ রেইনকোট দেওয়া হয়। লোহাগাড়ার পত্রিকা এজেন্ট আবুল কাশেম, মো. লোকমান ও সাতকানিয়ার এজেন্ট মো. ইব্রাহিম জানান, বৃষ্টিতে ভিজে আমাদের বিক্রয়কর্মীরা অনেক কষ্ট করে পত্রিকা বিক্রি করে। আজ প্রথম আলো কর্তৃপক্ষের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।বিক্রয়কর্মী তপন কান্তি দাশ বলেন, ‘১০-১২ মাইল হেঁটে পত্রিকা বিক্রি করি। বর্ষায় ভিজে ভিজে পত্রিকা বিলি করতে হয়। এখন আর ভিজতে হবে না।’ লোহাগাড়া-সাতকানিয়ায় রেইনকোট বিতরণ করেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মোজাম্মেল, সার্কুলেশন নির্বাহী মাহবুবর রহমান, শুভাশিষ বড়ুয়া, আবদুল্লাহ হেল রাফি, গৌতম কুমার মন্ডল প্রমুখ। পটিয়া: প্রথম আলোর উদ্যোগে পটিয়ায়ও ১১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট দেওয়া হয়। গত শুক্রবার পটিয়া থানার মোড়ের ন্যাশনাল ব্যাংকের সামনে বিক্রয়কর্মীদের হাতে রেইনকোট তুলে দেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া। রেইনকোট পেয়ে মোহাম্মদ মামুন বলেন, বর্ষায় হকারদের কষ্ট লাঘবে প্রথম আলোর এই উদ্যোগ প্রশংসনীয়। পটিয়া হকার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘৩৫ বছর ধরে পত্রিকা বিক্রি করছি। প্রতি বর্ষায় বৃষ্টিতে ভিজে পত্রিকা বিলি করতে হয়। প্রথম আলোর রেইনকোট পেয়ে তাই খুবই খুশি লাগছে।’ এ বি এম জাকারিয়া বলেন, সংবাদপত্র বিক্রয়কর্মীরা প্রথম আলো পরিবারের সদস্য। তাই বর্ষায় তাঁদের কষ্টের কথা ভেবে প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট বিতরণ করা হচ্ছে।