রেওয়াজের ২০ বছর পূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবলা শিক্ষাকেন্দ্র রেওয়াজের ২০ বছর পূর্তি অনুষ্ঠান গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় শাস্ত্রীয় সংগীতসন্ধ্যা ও গুণীজন সম্মাননার।
সম্মাননা পাওয়া গুণীজনেরা হলেন এস এম আবুল হোসেন, মিহির লালা, মিহির নন্দী, মিহির কানুনগো, জয়ন্তী লালা, রাখাল নন্দী, মো. মাসুদ হোসেন, নার্গিস সুলতানা, জহর মুখার্জি, মৃণাল দাশ, কিরণময় চৌধুরী, তরুণ কান্তি দাশ, সত্যজিৎ চক্রবর্তী, মালবিকা দাশ ও মৃণালিনী চক্রবর্তী। এ ছাড়া বিশেষ সম্মাননা জানানো হয় তিনজন তবলা কারিগরকে, যাঁদের হাতের ছোঁয়ায় প্রাণ আসে তবলায়। সেই তিন গুণী হলেন পরিমল দাশ, ষষ্ঠী চরণ দাশ ও রমেশ চন্দ্র দাশ।
মঙ্গল প্রদীপ জ্বেলে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় তবলাগুরু নারায়ণ চক্রবর্তী, বিজন চৌধুরী ও শ্যামল বসুকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রেওয়াজের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল শাস্ত্রীয় সংগীত। এ পর্ব শুরু হয় সমবেত তবলা লহরা দিয়ে। পরিবেশন করেন রোমেন বিশ্বাস, সুশান্ত কর চৌধুরী, সানি দে, প্রতীক দাশ, সুদীপ্ত মল্লিক ও তিষাণ ঘোষ। এরপর সেতার বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী রোজী সেন। এ ছাড়া নানা পরিবেশনায় ছিলেন টিংকু, সাবর্নী সেনগুপ্তা ও রণধীর দাশ। অনুষ্ঠানে হারমোনিয়ামে ছিলেন শুভ দাশ, এসরাজে মদন মোহন ঘোষ এবং তানপুরায় সম্পদ বড়ুয়া ও তপন দাশ।