প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নাকি তাপমাত্রা রেকর্ড পরিমাণ নিচে নামছে!
ছি ছি ছি! শেষ পর্যন্ত তাপমাত্রাও এত নিচে নামল! প্রকৃতির কী অধঃপতন!

বাহ্, তোর রুমে একটাও অগোছালো কাপড়চোপড় নাই! ব্যাপার কী?
যে শীত, সব কাপড়চোপড় তো গায়েই দিছি, অগোছালো থাকার জন্য বাইরে কিছু থাকলে তো!

‘সে সাঁতার কাটছিল’—এটা কোন কাল?
এটা অতি অবশ্যই শীতকাল
ছাড়া অন্য যেকোনো কাল, স্যার!

শীতকালের একটা কমন রোগের নাম বল তো?
জলাতঙ্ক!

বুঝলেন, আজকাল ডিগ্রি কম
থাকলে কেউ পাত্তাই দিতে চায় না।
কে বলল! শীতকে দেখেন, ডিগ্রি
যত কম হয় মানুষ ততই ভয় পায়!

বাবা রে, শীত
যেভাবে পড়ছে...
শীত অনেক বোকা। এত পড়ে কী লাভ; ফেসবুকেই তো সব প্রশ্ন পাওয়া যায়!