রেখে রেখে খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ অতিথি এলে চিন্তা নেই। ফ্রিজে বানিয়ে রেখে দিতে পারেন নানা খাবার। সময়মতো শুধু ভেজে বা গরম করে পরিবেশন করলেই চলে। সিতারা ফিরদৌস দিয়েছেন এমন কয়েকটি খাবারের রেসিপি।তাতারি কাবাবউপকরণ: গরু বা খাসির চর্বিছাড়া মাংস বড় টুকরা করে কাটা ২ কেজি, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ২ চা-চামচ, পেঁয়াজবাটা-আধা কাপ, জিরাবাটা ১ চা-চামচ, বাদামবাটা ২ টেবিল-চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, টক দই ১ কাপ, টমেটো সস ৪ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, দারচিনি ৪ টুকরা, এলাচ ৬টি, লবঙ্গ ৬টি, বড় এলাচ ৪টি, তেজপাতা ২টি, ঘি আধা কাপ, তেল সিকি কাপ, কিশমিশ ১ টেবিল-চামচ, আমন্ড বাদামকুচি ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ২ টেবিল-চামচ, বেরেস্তা ১ কাপ, কাঁচা মরিচ ৫-৬টি; পেঁয়াজকুচি আধা কাপ, আদাকুচি ১ টেবিল-চামচ, শুকনা মরিচ ৪টি, জিরা আধা চা-চামচ, জায়ফল সিকি চা-চামচ, জয়ত্রি সিকি চা-চামচ, দারচিনি ৪ টুকরা, কাবাব চিনি আধা চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, মেথি ৪-৫ দানা—উপকরণগুলো তেলে ভেজে বেটে নিতে হবে। প্রণালি: মাংস ধুয়ে পানি ঝরিয়ে ছুরির ফলা দিয়ে খুঁড়ে নিয়ে বাটা মসলা, গুঁড়া মসলা, গরম মসলা, টক দই, টমেটো সস, লবণ, আধা কাপ বেরেস্তা দিয়ে মাখিযে ৪ ঘণ্টা রাখতে হবে। হাঁড়িতে ঘি, তেল গরম করে মাখানো মাংস দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে অল্প আঁচে অনেক সময় ধরে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। মাংসের পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংস সেদ্ধ হয়ে তেলের ওপর এলে সব মেলানো বাটা মসলা বাকি বেরেস্তা, কাঁচা মরিচ, কিশমিশ, বাদামকুচি দিয়ে কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে লেবুর রস দিয়ে ঢেকে রাখতে হবে। তাতারি কাবাব ভাত, খিচুড়ি, পোলাও, নানরুটি, পরোটার সঙ্গে পরিবেশন করা যায়।গ্রিল-চাপউপকরণ: খাসি বা গরুর বুকের মাংস দেড় কেজি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, শুকনা মরিচ তেলে ভেজে গুঁড়া করা ২ চা-চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, তন্দুরি মসলা ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টক দই আধা কাপ, টমেটো সস ৪ টেবিল-চামচ, বাদামবাটা ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল-চামচ, তেজপাতা দুটি, ব্রেডক্রাম ১ কাপ, ডিম ১টি।প্রণালি: ব্রেডক্রাম, ডিম বাদে সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে দুই ঘণ্টা রাখতে হবে। হাঁড়িতে মাখানো মাংস সাজিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। মাংস আধা সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামাতে হবে। ডিম ফেটিয়ে ১ পিস করে মাংস নিয়ে ডিমে ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে প্রিহিটেড ওভেনে ২০০০ সেন্টিগ্রেড তাপে সোনালি রং হওয়া পর্যন্ত রাখতে হবে।বিফ-নাগেটসউপকরণ: গরুর মাংসের মিহি কিমা ২ কাপ, পেঁয়াজ কিমা ১ টেবিল চামচ, আদা কিমা ১ চা-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, লালমরিচ গুঁড়া ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার আধা কাপ, লবণ স্বাদমতো, বেকিং পাউডার ১ চা-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, ডিম ৫টি, সয়াবিন তেল ২ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, ব্রেডক্রাম ১ কাপ, তেল ভাজার জন্য, ময়দা ৩ টেবিল-চামচ।প্রণালি: মাংসের কিমা, পেঁয়াজ, আদা, গোলমরিচ, সয়াসস, লবণ, ৩টি ডিম, লেবুর রস, টমেটো সস, লালমরিচ ও গোলমরিচ গুঁড়া, ২ টেবিল-চামচ তেল, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে স্টিলের অথবা অ্যালুমিনিয়াম ডিশে তেল লাগিয়ে মাখানো মাংস ১ ইঞ্চি পরিমাণ পুরু রেখে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। স্টিমারে অথবা ফুটন্ত পানির হাঁড়ির ওপরে ডিশ রেখে ঢাকনা দিয়ে ঢেকে ২৫-৩০ মিনিট স্টিমে রাখতে হবে। মাংস কাটার মতো শক্ত হলে চুলা থেকে নামিয়ে পছন্দমতো ডিজাইন করে কাটতে হবে। দুটি ডিম ফেটিয়ে ময়দা মিশিয়ে নিয়ে নাগেটস ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ডুবোতেলে সোনালি রং করে ভাজতে হবে।মেথি-কলিজাউপকরণ: কলিজা-১ কেজি, মেথি গুঁড়া সিকি চা-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, বেরেস্তা আধা কাপ, টক দই আধা কাপ, টমেটো সস ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, মেথিশাকের শুকনা গুঁড়া ১ টেবিল-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ২টি, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, তেঁতুলের মাড় ১ টেবিল-চামচ, শুকনা মরিচ তেলে ভাজা ৫-৬টি। প্রণালি: কলিজা ছোট পিস করে কেটে ধুয়ে ফুটন্ত গরম পানিতে লবণ ও সামান্য হলুদ দিয়ে ৫-৬ মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাতে হবে। তেল গরম করে পেঁয়াজ ঘিয়ে রং করে ভেজে সব বাটা মসলা ও গুঁড়া মসলা, তেজপাতা, গরম মসলা দিয়ে কিছুক্ষণ নেড়ে টক দই ও কলিজা দিয়ে কষাতে হবে। দুই কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঝোল কমে এলে টমেটো সস, মেথিশাকের গুঁড়া, বেরেস্তা, মেথিগুঁড়া, গরম মসলার গুঁড়া, ভাজা শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। মেথি-কলিজা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করা যায়।