রবীন্দ্রসংগীতশিল্পী এবং সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর মেয়ে নামীরা নুজহাত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। এবারের দুই প্রজন্মে জানা যাক এই মা ও মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. আমার পছন্দের গান...
রেজওয়ানা চৌধুরী বন্যা: সব ধরনের গানই আমার পছন্দ। রবীন্দ্রসংগীতের প্রতি আলাদা ভালো লাগা রয়েছে। আর পছন্দের শিল্পীদের মধ্যে আছেন কণিকা বন্দ্যোপধ্যায়, নীলিমা সেন, উৎপলা সেন, সতীনাথ মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। এখনকার মধ্যে শ্রীকান্ত আচার্যর গানও শুনতে ভালো লাগে।
মেয়ে: মায়ের কণ্ঠে রবীন্দ্রসংগীত অনেক ভালো লাগে। এ ছাড়া মায়ের ছাত্রছাত্রীদের গানও আমার পছন্দ।
২. অবসরে কী করেন?
রেজওয়ানা চৌধুরী বন্যা: টেলিভিশনে ধারাবাহিক নাটক দেখি, বই পড়ি, ঘর গোছানোর কাজ করি। সময় পেলে বাগানের পরিচর্যাও করি।
মেয়ে: টিভি দেখে, সিনেমা দেখে অবসর কাটাই।
৩. সংবাদপত্রে যা ভালো লাগে...
রেজওয়ানা চৌধুরী বন্যা: আমি নিয়মিতই প্রথম আলো পড়ি। প্রথম পৃষ্ঠা, সম্পাদকীয়, বিনোদন বিভাগ ভালো লাগে।
মেয়ে: স্মার্টফোনের অ্যাপসে বিবিসির খবর পড়ি।
৪. প্রিয় পোশাক...
রেজওয়ানা চৌধুরী বন্যা: শাড়ি পরতে বেশি পছন্দ করি।
মেয়ে: পাশ্চাত্য পোশাকের পাশাপাশি শাড়ি পরতেও ভালো লাগে।
৫. চা-কফি কোনটা পছন্দ?
রেজওয়ানা চৌধুরী বন্যা: চা পান করতেই ভালো লাগে।
মেয়ে: চা ভালো লাগে। তবে কফিও খাওয়া হয়।
৬. ভ্রমণে আনন্দ পাই...
রেজওয়ানা চৌধুরী বন্যা: উজবেকিস্তান, তুরস্ক, প্যারিস, ইতালি, মেক্সিকো ও ইউরোপ ভ্রমণটা বেশ উপভোগ করি।
মেয়ে: ভ্রমণের ক্ষেত্রে ভারতই আমার সবচেয়ে প্রিয়।
সাক্ষাৎকার: মনজুর কাদের