বিচিত্র আর বিলুপ্তপ্রায় প্রাণীর খোঁজে তিনি চষে বেড়ান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। কিছুদিন আগে বেরিয়েছিল বাংলাদেশের প্রকৃতি ও প্রাণিজগর্যা নিয়ে লেখা তাঁর বই ওয়াইল্ড লাইফ অব বাংলাদেশ। বন্য প্রাণিবিশারদ ও গবেষক রেজা খান এবার পেয়েছেন জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু পুরস্কার ২০১১। এবারের সময়ের তারকা যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি—মায়ের দোয়াক্যামেরাকলম-নোটবুক।আমার দেখা সবচেয়ে বিচিত্র তিনটি প্রাণীর নাম—ছাগল-ডাকা ব্যাঙছুরি বিচ্ছুজলদস্যু পাখি।জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় যে বিষয়টি মাথায় রাখি—জ্ঞাতসারে আমি যেন পরিবেশ বা জীববৈচিত্র্যের কোনো ক্ষতির কারণ না হই।আমার গুরু—ড. সালীম আলী।প্রকৃতি ও প্রাণিবৈচিত্র্য নিয়ে কাজ করার জন্য কোন গুণটি বেশি জরুরি?মাঠঘাট, বনবাদাড় ঘুরে কাজ করার অদম্য স্পৃহা।বিরল বন্য প্রাণীর খোঁজে জঙ্গলে প্রথম অভিযান—১৯৭৪ সালে দাক্ষিণাত্যে, ১৯৭৭ সালে বাংলাদেশে।আমার দেখা সবচেয়ে সুন্দর তিনটি প্রাণীর নাম—নীলটুনি বা মৌটুসিসুমচারাজধনেশ।বাংলাদেশের যে দিকটি সবার আগে বদলে দিতে চাই—‘বন্যরা বনে সুন্দর’ এ খবর সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সামনে যা করব বলে ভাবছি—সুন্দরবনের ওপর একটি বই রচনা।সবচেয়ে ভয়ংকর বিপদ (যার মুখোমুখি হয়েছেন)—বন্য প্রাণীর সন্ধানে বনের ভেতর চোরা শিকারির বন্দুকের নলের মুখে পড়েও বেঁচে যাওয়া।প্রিয় গানের কলি—‘তুমি কেমন করে গান করো হে গুণী’যে কথাটি সত্য বলে মানি—প্রকৃতি প্রতিশোধ নেয়।প্রিয় মুখ—আমার স্ত্রী। এ ছাড়া সামারা ও আয়হাম (নাতনি ও নাতি)পেশাগত কাজের বাইরে অন্য যে কাজে পারদর্শী—বিদ্যুদ্বেগে ফোর হুইলার গাড়ি চালাতে।প্রিয় জঙ্গলসুন্দরবন, সুন্দরবন এবং সুন্দরবন।সাক্ষাতকার: ইকবাল হোসাইন চৌধুরী