রেড ক্রিসেন্টের চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের ৪৪তম বার্ষিক সাধারণ সভা ১ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিটের চেয়ারম্যান শেখ শফিউল আজম। চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। ইউনিট কার্যকরী কমিটির সদস্য এনায়েত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বেদারুল আলম চৌধুরী, জসিম উদ্দিন শাহ, দোলন মজুমদার প্রমুখ।
সভায় শেখ শফিউল আজম বলেন, বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোাসাইটি। আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী সোসাইটি মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।