রেডিও-টেলিভিশন রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেডিওর একটি অনুষ্ঠানে ফোন করেছেন এক শ্রোতা।কথাবন্ধু: স্বাগত! বলুন, কী বলতে চান।শ্রোতা: সেদিন রাস্তায় হাঁটার পথে আমি একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছি। মানিব্যাগের ভেতর বেশ কিছু টাকা!কথাবন্ধু: বাহ্! আপনি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যার মানিব্যাগ, তাকে ফিরিয়ে দিতে চাইছেন?শ্রোতা: জি না। আমি তার উদ্দেশে একটা সান্ত্বনামূলক গান উ ৎসর্গ করতে চাইছি!হাবলু নতুন টেলিভিশন কিনেছে। বাড়ি ফিরেই সে টেলিভিশনটা এক ড্রাম পানির ভেতর ডুবিয়ে দিল। ঘটনা দেখে ছুটে এলেন এক প্রতিবেশী।প্রতিবেশী: আরে, করছ কী, করছ কী?!হাবলু: হে হে, আর বলবেন না। নতুন টিভি কিনলাম। দোকানদার বলল, রঙিন টিভি! ভাবলাম, ব্যাটা ঠকিয়ে দিল কি না, তাই পানিতে ডুবিয়ে দেখছিলাম, রং উঠে যায় কি না!হায়দার সাহেব টেলিভিশনে একটা টক শোতে যাবেন। ভদ্রলোকের খুশির অন্ত নেই। নিজেকে টিভিতে যেন সুন্দর দেখায়, সেই লক্ষ্যে তিনি নতুন কাপড় কিনলেন, জুতা কিনলেন। কিন্তু সমস্যা হলো, বেচারার মাথায় সর্বসাকল্যে তিনটা মাত্র চুল আছে। বয়সের সঙ্গে সঙ্গে বাকি সব চুল তার মাথার মায়া ত্যাগ করে চলে গেছে!হায়দার সাহেব ভাবলেন, মাথায় তিনটা মাত্র চুল, তাতে কী? তিনি চিরুনি হাতে আয়নার সামনে বসে বেশ আয়োজন করে চুল আঁচড়াতে বসলেন। কিন্তু সমস্যা বাঁধল, আঁচড়াতে গিয়ে বেচারার একটা চুল গেল ছিঁড়ে! রইল বাকি দুইটা।হায়দার সাহেব সৌন্দর্যসচেতন মানুষ! দুটি মাত্র চুল মাথায়, তাতে কী? এদেরও তো যত্নের প্রয়োজন! হায়দার সাহেব তাঁর চুল দুটিতে জেল মেখে একটু স্টাইল করার চেষ্টা করলেন। এই কসরত করতে গিয়ে বেচারার আরও একটা চুল ছিঁড়ে গেল! রইল বাকি মাত্র একটা।রাগে-দুঃখে হায়দার সাহেব তাঁর একটি মাত্র চুল হাত দিয়ে নেড়েচেড়ে বললেন, ‘দূর ছাই! আজ এই এলোমেলো চুল নিয়েই টিভিতে যাব!’শফিক মিঞা বেজায় বোকা। গ্রামের সব লোক তাঁকে বোকা বলে খেপায়। রাগে-দুঃখে বেচারা পাড়ি জমালেন শহরে। শহরে পথ চলতে চলতে তিনি দেখলেন, একটা দোকানে বেশ সুন্দর কিছু টিভি সাজানো আছে। দোকানে ঢুকে তিনি বিক্রেতাকে বললেন, ‘ভাই, আমি এই টিভিটা কিনব।’বিক্রেতা: (রাগত স্বরে) আমরা বোকা লোকদের কাছে বিক্রি করি না।খুবই বিস্মিত হলেন শফিক মিঞা। এ কী! শহরের লোকেও তাঁকে বোকা বলছে!পরদিন খুব সেজেগুজে সেই একই দোকানে গেলেন। বেশ ভাব নিয়ে বললেন, ‘শুনুন, আমি এই টিভিটা কিনব।’দোকানদারের সেই একই জবাব, ‘আমরা বোকা লোকদের কাছে বিক্রি করি না।’হতবাক হলেন শফিক মিঞা। আরে কী আশ্চর্য!পরদিন শফিক মিঞা এক ব্যবসায়ীর ছদ্মবেশ নিলেন। দোকানে গিয়ে বললেন, ‘দেখি, আপনাদের দোকানের সবচেয়ে দামি টিভিটা দেখান তো?’দোকানদারের একই জবাব! ‘আমরা বোকা লোকদের কাছে বিক্রি করি না।’শফিক মিঞা: আরে ভাই, কী মুশকিল! আমার কী দেখে, কেন আপনার মনে হলো, আমি বোকা?বিক্রেতা: কারণ, একমাত্র বোকারাই মাইক্রোওয়েভ ওভেনকে টিভি মনে করে! এটা টিভি নয়, মাইক্রোওয়েভ ওভেনের দোকান!সর্দারজি একটা এএম ব্যান্ড রেডিও কিনেছেন।সর্দারজির স্ত্রী: ওগো শুনছ, তোমার রেডিওটা একটু ছাড়ো না, গান শুনি।সর্দারজি: এখন তো শোনা যাবে না, দেখছ না, বিকেল চারটা বাজে?সর্দারজির স্ত্রী: তো কী হয়েছে?সর্দারজি: আরে বোকা, এটা তো এএম ব্যান্ড রেডিও। রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শোনা যায়। পিএম ব্যান্ড রেডিও হলে অবশ্যই এখন শুনতে পেতে!রহিম সাহেবের টেলিভিশনের দোকানে একদিন এক ছোকরা এল।ছোকরা: চাচা, আমাকে একটা রেডিও দিন তো।রহিম সাহেব: আমার দোকানে রেডিও নেই।পরদিন আবারও এল ছোকরা।ছোকরা: চাচা, আপনার দোকানে কি রেডিও আছে?রহিম সাহেব: বললাম তো নেই!পরদিন ছোকরা আবার এল। আবারও একই কথা! এবার খেপেই গেলেন রহিম সাহেব। ‘এই ছোকরা, তোকে বলেছি না, রেডিও নেই! আবার এলে একদম সুই-সুতা দিয়ে মুখ সেলাই করে দেব।’পরদিন আবার এল ছোকরা।ছোকরা: চাচা, আপনার দোকানে কী সুই-সুতা আছে?রহিম সাহেব: না!ছোকরা: তাহলে আমাকে একটা রেডিও দিন!সংগ্রহ: মো. সাইফুল্লাহ