রেডিয়েন্ট স্কুলের জঙ্গিবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সমন্বয়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী এক সভা ৩ সেপ্টেম্বর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ অরুণাক্ষী তালুকদারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা ও শিক্ষানুরাগী প্রফেসর হাসিনা জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মিসেস দিলশাদ হক ও সমাজসেবক ডা. তৌহিদুর রহমান। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন গাজী রবিউল হোসেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় দশম শ্রেণির শিক্ষার্থী সানিয়া আক্তার লাইসিয়াম। প্রধান অতিথিসহ বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে তৈরি করতে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক রফিকুল হাসান। বিজ্ঞপ্তি।