রেদওয়ান রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাউসফুল, এফএনএফ, রেডিও চকলেট—জনপ্রিয় বহু টিভি নাটকের নির্মাতা তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে এই তরুণ নির্মাতার প্রথম ছায়াছবি চোরাবালি। এরই মধ্যে চোরাবালি পৌঁছে গেছে ব্যবসায়িক সাফল্যের দোরগোড়ায়। এবারের সময়ের তারকা রেদওয়ান রনি যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিআইপ্যাড, ফোন ও মানিব্যাগ।সিনেমা হলে গিয়ে আমার দেখা প্রথম ছবিপাবনার ভাঙ্গুড়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে। মৌচাক সিনেমা হলের টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখেছিলাম দুই জীবন।আমার তৈরি প্রথম নাটকউড়োজাহাজ (২০০৬)।সিনেমার শুটিংয়ে প্রথম দিনএত বড় একটা ইউনিট! মনে খুব ভয় কাজ করছিল। চিত্রনাট্যে আর মাথায় যে জিনিসটা আছে, সেটা ঠিক তুলে আনতে পারব তো? ৩৫ মি.মি. শুটিংয়ের সেটাই আমার প্রথম অভিজ্ঞতা।‘চোরাবালি’ ছবিতে আমার প্রিয় চরিত্রসাহসী নারী সাংবাদিক নবনী আফরোজের (জয়া আহসান) চরিত্রটি আমার বেশ প্রিয়। সুমন (ইন্দ্রনীল সেনগুপ্ত) ও গডফাদার আলী ওসমান (শহীদুজ্জামান সেলিম)—এই দুটি চরিত্রও সমান পছন্দের।প্রিয় তিন নির্মাতাকুয়েনটিন ট্যারেনটিনো, আলেহান্দ্রো গনজালেস ইনাররিতু ও মোস্তফা সরয়ার ফারুকী।বাংলা ছায়াছবির প্রিয় সংলাপ‘চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরাও মানুষ।’আলাদিনের দৈত্যের কাছে তিনটি ইচ্ছাআলাদিনের দৈত্য কি সিনেমা বানাতে পারে? মনে হয় না।জীবনের সবচেয়ে বড় পাগলামিটেলিভিশনে ক্যারিয়ার যখন তুঙ্গে, তখন অপেক্ষাকৃত বেশি লাভজনক কাজ ছেড়ে চোরাবালি তৈরির ঝুঁকি নেওয়া।চোরাবালি যদি ব্যবসাসফল না হতো, নির্মাতা হিসেবে আমার ক্যারিয়ার বড় ধরনের হুমকির মুখে পড়ত।সামনে যে কাজটি করব ভাবছিএকটা শুভ কাজে হাত দিতে যাচ্ছি। সময় হলে সবাইকে অবশ্যই জানাব।বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাইরাজনৈতিক অস্থিরতা আর চলচ্চিত্রের কারিগরি দিক।সাক্ষাৎকার:ইকবাল হোসাইন চৌধুরী