রেলওয়েতে ট্রেড অ্যাপ্রেনটিস পদে ১৮০ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি ট্রেড অ্যাপ্রেনটিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে মোট ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন-প্রক্রিয়া, আবেদন করা যাবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। বাংলাদেশ রেলওয়েতে চাকরির স্বপ্ন যাঁদের, তাঁরা অনায়াসেই কাজে লাগাতে পারেন এই সুযোগটি।
আবেদনের যোগ্যতা
ট্রেড অ্যাপ্রেনটিস পদে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং আগামী ১৪ জুলাই, ২০১৬ তারিখে বয়স হতে হবে ১৬ থেকে ২০ বছরের মধ্যে।
আবেদনের নিয়ম
ট্রেড অ্যাপ্রেনটিস পদে আবেদনের জন্য আবেদনকারীকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট www.railway.gov.bd এই ঠিকানায় গিয়ে ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ আবেদনপত্র আগামী ১৪ জুলাই বিকেল পাঁচটার মধ্যে চিফ পার্সোন্যাল অফিসার, পূর্ব বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রামের দপ্তরে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি হিসেবে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা কোড নম্বর ১-৫১৩১-০০০০-২০৩১ এ জমা দিয়ে তার ট্রেজারি চালানের মূল কপি পাঠাতে হবে।

নিয়োগ পদ্ধতি
সঠিকভাবে আবেদনের পর লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। মৌখিক পরীক্ষার মোট নম্বর ৫০, সেখানে ৫০ শতাংশ নম্বর অর্থাৎ ২৫ পেলেই পাস বিবেচিত হবে।

প্রশিক্ষণ ও বেতন-ভাতা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বাংলাদেশ রেলওয়ের মেকানিক্যাল কোড-এর অ্যাপিন্ডিক্স ১(ii)(৩)(বি) ধারা বিধিমতে প্রার্থীকে নির্ধারিত প্রশিক্ষণসূচি অনুসারে চার বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের এনপিএস ২০১৫-এর বেতন স্কেল অনুযায়ী ৮ হাজার ২৫০ টাকা থেকে শুরু করে ২০ হাজার ১০ টাকা। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে নির্ধারিত স্টাইপেন্ডসহ চিকিৎসা, টিফিন, যাতায়াত ও রেশন ভাতা
দেওয়া হবে।