রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে বাফা নেতাদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) নেতারা। গত মঙ্গলবার দুপুরে মধ্যম হালি শহরের চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় রেলওয়ের কমলাপুর আইসিডি কনটেইনার ডিপোকে কীভাবে আরও বেশি ব্যবহার ও লাভজনক করা এবং ব্যবসায়ীদের কমলাপুর আইসিডিমুখী করার ব্যাপারে আলোচনা হয়।
হাবিবুর রহমান জানান, কনটেইনারবাহী চার শতাধিক ওয়াগনের প্রায় অর্ধেক ব্যবহার করা হচ্ছে। বাকিগুলো কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়েও কথা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাফার জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, পরিচালক (প্রশাসন) অমিয় শংকর বর্মণ ও পরিচালক (পোর্টস অ্যান্ড কাস্টম) খায়রুল আলম।—নিজস্ব প্রতিবেদক