রেললাইনের আইডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তিশা আমার বেস্ট ফ্রেন্ড। ছবি-পাগলা। ছবি তুলতে শুরু করলে থামাথামির নাম করে না। যে তুলে দেয়, তার বারোটা বেজে যায়। একদিন সেই তিশার সঙ্গে রেললাইনের পাশ দিয়ে হেঁটে আসছিলাম। হঠাৎ সে বায়না ধরল, রেললাইনে বসে ছবি তুলবে। মাথার ওপর গনগনে রোদ, তার মধ্যে এই ফটোসেশন শুরু হলে আর রক্ষা নেই। কী করি আমি? একটা আইডিয়া বের করলাম। তিশাকে বললাম, ‘তিশা, ট্রেনে টয়লেট আছে কি না, জানিস?’
: হুম, থাকে তো। কেন?
: ট্যাংকি থাকে?
: না।
: ময়লাগুলো কই যায়, বলতে পারবি?
: হুম।
: আচ্ছা চল, ছবি তুলে দিই তোর।
: না রে। থাক!
বলাবাহুল্য, আইডিয়াটা কাজে দিয়েছিল!