রেললাইনের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন ও মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইনের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন ও মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। ২১ জানুয়ারি উপজেলার জনার কেঁওচিয়া, উত্তর ঢেমশা ও রূপকানিয়া মৌজায় প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে এ মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো ম্যাগ্র মারমা, চট্টগ্রাম জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মো. সাজিদুজ্জামান প্রমুখ।

মোহাম্মদ উল্যাহ বলেন, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের নিকটে ঘুনধুম পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের জন্য শিগগিরই জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে। এর অংশ হিসেবে রেললাইনের জন্য প্রস্তাবিত জায়গায় বসতঘরের মালিকদের ক্ষতিপূরণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়েছে। জমি অধিগ্রহণে বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়।