রেলের কালো বিড়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই রেলের কালো বিড়ালটিকে খুঁজে বের করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত। তারপর দিন গেল, মাস যায়—সেই কালো বিড়াল আর ধরা পড়ে না। কোথায় ঘাপটি মেরে ছিল কে জানে! শেষমেশ কালো বিড়াল ধরার কৃতিত্ব মন্ত্রীর পকেটে নয়, গেল রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুকের গাড়িচালকের পকেটে। তার সৌজন্যে টাকার বস্তাসহ জিগাতলায় মন্ত্রীর বাসার দিকে ধাবমান কয়েকটি কালো বিড়ালকে শনাক্ত করা সম্ভব হলো অবশেষে। আর এও জানা গেল কালো বিড়াল একটি-দুটি নয়, একাধিক এবং আছে বড়োসড়ো বিড়ালও!