
নতুন রেস্তোরাঁ
রাজধানীর বনানীতে চালু হয়েছে নতুন রেস্তোরাঁ রোজাক। ফ্যামিলি, রুফটপ ও বিজনেস কর্নার নামে তিনটি অংশে ভাগ করা হয়েছে রেস্তোরাঁটি। খোলা আকাশের নিচে ছাদের ওপর লাগানো সবুজ ঘাসে বসে আরাম করে খাওয়া যাবে। কন্টিনেন্টাল, থাই, চায়নিজসহ নানা স্বাদের খাবার পাওয়া যাবে এখানে। আছে নানা রকম ফলের রসও। ঠিকানা: ৬৭/ডি (৭ম তলা), রোড-১১, ব্লক-ই, বনানী, ঢাকা।
বিশেষ ছাড়
বনানীর ১১ নম্বর রাস্তার রেস্তোরাঁ মকা বিস্ট্রোতে চলছে খাবারের ওপর বিশেষ ছাড়। সপ্তাহের সাত দিনই পাওয়া যাবে এই সুবিধা। এখানে শুক্র, শনি ও রবিবার যেকোনো কফি বা ডেজার্টে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।
নতুন সাজে আবার
রাজধানীর গুলশানে আবার চালু হলো স্পিটফায়ার রেস্তোরাঁ। ২৬ আগস্ট রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে কেক কেটে এর উদ্বোধন করেন স্পিটফায়ারের কর্ণধার মঞ্জুরুল হাছান। এ সময় তিনি বলেন, স্পিটফায়ারকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে এটি সবার জন্য উপযুক্ত খাবারের স্থান হয়ে ওঠে। খাবারের স্বাদ, পরিবেশন থেকে শুরু করে নিরাপত্তাব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে নতুন করে। রয়েছে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা।’ দেশি ও পশ্চিমা দুই ধরনের খাবারই পাওয়া যাবে এখানে। তবে স্পিটফায়ারের বিশেষ খাবার হচ্ছে বিভিন্ন পদের বার-বি-কিউ। প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে এই রেস্তোরাঁ। ঠিকানা: এনডব্লিউএফ-৮, গুলশান নর্থ অ্যাভিনিউ, গুলশান-২, ঢাকা।
মজার খাবার
গরমে আইসক্রিম ও রুটির স্বাদ পেতে বিশেষ সুবিধা দিচ্ছে হোটেল লা মেরিডিয়ান ঢাকা। সুইট এলিভেশন নামের এই বিশেষ অফার চলবে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। থাকছে কেক আর পেস্ট্রিও।