রেস্তোরাঁর সাতসতেরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭২৫ সালে চালু হওয়া স্পেনের মাদ্রিদের সবরিনো দে বতিন নামে এই রেস্তোরাঁটি বিশ্বের পুরোনো রেস্তোরাঁগুলোর একটি
১৭২৫ সালে চালু হওয়া স্পেনের মাদ্রিদের সবরিনো দে বতিন নামে এই রেস্তোরাঁটি বিশ্বের পুরোনো রেস্তোরাঁগুলোর একটি

l    রেস্টুরেন্ট শব্দটি ফরাসি ভাষার। যার উৎপত্তি ‘রেস্টোর’ শব্দ থেকে, এর অর্থ দাঁড়ায় গুদামজাত করা। মূলত স্যুপ তৈরির উপকরণ জমিয়ে রাখার ব্যাপার থেকে শব্দটি এসেছে। ১৮০৬ সালে ইংরেজিতে রেস্টুরেন্ট শব্দটি প্রথম ব্যবহার করা হয়।

l    বিশ্বের বৃহত্তম রেস্তোরাঁ ‘বাওয়াবেত দামেস্ক রেস্টুরেন্ট’। রেস্তোরাঁটিতে একসঙ্গে ৬ হাজার ১৪ জন অতিথি খাবার খেতে পারেন। এটি সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত।

l    ১৯৯৯ সালের এক জরিপ জানাচ্ছে, রেস্তোরাঁগুলোয় যত ঝগড়া হয় সেগুলোর প্রধান কারণ চিপসের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি। দ্বিতীয় প্রধান কারণ অন্য টেবিলে বসা অতিথির দিকে তাকিয়ে থাকা!

l    বিশ্বের সেরা ৫০ রেস্তোরাঁর তালিকায় যুক্তরাষ্ট্র ও স্পেনের সর্বাধিক সাতটি করে রেস্তোরাঁ স্থান পেয়েছে।

l বার্গারের জন্য বিখ্যাত রেস্তোরাঁ ম্যাকডোনাল্ড।

l    পানির নিচে পৃথিবীর প্রথম রেস্তোরাঁ খোলা হয় মালদ্বীপে। ভারত মহাসাগরের ১৬ ফুট নিচে থাকা এই রেস্তোরাঁর নাম—ইথা।

l    ১৯৪৯ সালে মার্কিন ব্যাংকার ফ্র্যাঙ্ক ম্যাকনামারা নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় বিল পরিশোধ করার সময় খেয়াল করেন তিনি তাঁর ওয়ালেট বাসায় ফেলে এসেছেন। এমন বিব্রতকর পরিস্থিতি এড়াতেই তিনি উদ্ভাবন করে ফেলেন পৃথিবীর প্রথম ক্রেডিট কার্ড।

l ৫ হাজার ডলার মূল্যের পৃথিবীর সবচেয়ে দামি বার্গার কিনতে হলে যেতে হবে যুক্তরাষ্ট্রের ওরেগনের রেস্তোরাঁ জুসি আউটল গ্রিলে। তাদের ৭৭৭ পাউন্ড ওজনের বার্গারটি খেতে অর্ডার দিতে হবে অন্তত ৪৮ ঘণ্টা আগে!

l ফোর্বস-এর তালিকা অনুসারে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল রেস্তোরাঁ হচ্ছে স্পেনের ইবিজার সাবলিমোশন। একবার খেতে আপনাকে গুনতে হবে প্রায় ১ হাজার ৮৫০ মার্কিন ডলার।

তথ্যসূত্র: ফোর্বস, টেলিগ্রাফ, সিএনএন, বিজনেস ইনসাইডার ও এক্সপ্রেস