রেস্তোরাঁয় গানের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশান ২-এর ৭১ নম্বর সড়কে রোডহাউস রেস্তোরাঁয় গানের আয়োজন করা হয়েছে। ৭ জানুয়ারি সন্ধ্যায় এতে অংশ নেবে ব্যান্ড সেরেন্ডিপিটি। এই ব্যান্ডের সদস্যরা হলেন বাংলাদেশি শিল্পী ফারিয়া চৌধুরী এবং পাকিস্তানি শিল্পী এমাদ রহমান। ফারিয়া চৌধুরী কাজ করেছেন অস্কারজয়ী ভারতীয় সংগীতজ্ঞ এ আর রহমানের সঙ্গে। এমাদ রহমান জনপ্রিয় ব্যান্ড জুনুনের সদস্য ছিলেন। সুফি রক, পপ, ফিউশন ঘরানার সংগীত পরিবেশন করবে সেরেন্ডিপিটি। এ অনুষ্ঠান উপভোগ করতে হলে আগেই বুকিং দিতে হবে।