রোটারি ক্লাব অপূর্বর আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে রোটারি ক্লাব অব ফেনী—অপূর্ব নামের একটি সেবামূলক ক্লাব আত্মপ্রকাশ করেছে। ১২ জুন সন্ধ্যায় শহরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ক্লাবের সভাপতি আবদুল আউয়াল অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন। তিনি বলেন, মানুষে মানুষে বন্ধুত্ব গড়ে তোলার পাশাপাশি সুবিধাবঞ্চিত লোকজনের জন্য কাজ করে যাবে ক্লাবটি। বিভিন্ন শ্রেণি-পেশার ২৩ জন সদস্য নিয়ে ক্লাবের কমিটি গঠন করা হয়।
সংবাদ সম্মেলন শেষে একজন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও একজন দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।