রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি আন্তর্জাতিক জেলা বাংলাদেশের দ্বিতীয় ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ১৩ জুন সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড অর্জন করে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মনজুরুল হক চৌধুরী, শহীদ আহমেদ চৌধুরী, ওয়াহিদুর রহমান, সেলিম খান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান। বিজ্ঞপ্তি।