রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের এক সভা ২৪ জানুয়ারি চট্টগ্রাম ক্লাবে চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন রোটারিয়ান ডা. সরফরাজ খান চৌধুরী, রোটারি ক্লাব অব সাগরিকার সাবেক সভাপতি রেজাউল করিম চৌধুরী, রোটারি ক্লাব অব লেকভিউয়ের সভাপতি এম নাসিরুল হক, রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সভাপতি ফয়সাল, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভাপতি আমিন উল্লাহ, সহ–সভাপতি আবু হায়দার চৌধুরী, চার্টার সেক্রেটারি এমদাদুল আজিজ চৌধুরী, ডাইরেক্টর এ এস এম শহিদুল্লাহ, শহীদুল ইসলাম চৌধুরী, মো. নুরুল হুদা, নওশাদ চৌধুরী ও রোটারেক্ট জেলা সচিব মোহাম্মদ সাজ্জাদ প্রমূখ।
অতিথি বক্তা চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন, সৎ ও নীতিমান মানুষ সৃষ্টিতে রোটারিয়ানরা ভূমিকা রাখতে পারেন। তা ছাড়া রোটারি ক্লাব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে। তিনি সমাজের সবার প্রতি নিজ নিজ পেশাগত কাজের পাশাপাশি রোটারিয়ানদের মতো বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি