রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং-এর সভা ক্লাব সভাপতি আমিন উল্লাহের সভাপতিত্বে চিটাগাং ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি এ এস এম ফজলুল করিম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন রোটারি জেলা সচিব এস এস এম কেরামত উল আজিম, রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়ারের সহসভাপতি নজরুল ইসলাম, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি এমদাদুল আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, ক্লাব সদস্য মো. নুরুল আবছার, আমির আবদুল্লাহ খান, আমজাদ হোসেন, শহীদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এ এস এম ফজলুল করিম বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল স্বাস্থ্যসেবায় চট্টগ্রামের অহংকার। জনসাধারণের অর্থানুকূল্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ৬৫০ বেডের এই হাসপাতালে চালু রয়েছে সব বিভাগ। বিজ্ঞপ্তি