রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবু হায়দার চৌধুরী। অতিথি বক্তা ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের অতিরিক্ত জেলা প্রশিক্ষক উদয় শংকর দাস।
এতে আরও বক্তব্য দেন রোটারি ইন্টারন্যাশনালের সহকারী গভর্নর মোহাম্মদ শাহজাহান, রোটারি ক্লাব অব যশোর মিড সিটির সাবেক সভাপতি ফজলে রাব্বী, ক্লাবের নির্বাচিত সভাপতি এমদাদুল আজিজ চৌধুরী, পরিচালক মোহাম্মদ নুরুল হুদা।
অতিথি বক্তা উদয় শংকর দাস বলেন, ‘দেশকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। আমাদের দেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় পাসের হার বাড়লেও মানসম্মত শিক্ষার অভাব হয়েছে।’ বিজ্ঞপ্তি