রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ২০১৬-১৭ রোটারি বর্ষের প্রথম সভা ২৩ জুলাই ক্লাবের সভাপতি আবু হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চিটাগাং মেট্রোপলিটন চেম্বারের পরিচালক এম আমিনুজ্জামান ভূঁইয়া।
এতে বক্তব্য দেন ক্লাবের কর্মকর্তা মো. নুরুল আলম চৌধুরী, উদয় শংকর দাশ, আজিজুল বারী জিন্নাহ, মোহাম্মদ শাহজাহান, বোরহান উদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ আসরার, সিজ্জিল মমতাজ, রোটারি ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি আবুল কাসেম প্রমুখ।
সভায় আমিনুজ্জামান ভূঁইয়া বলেন, মানবতার কল্যাণে রোটারির ভূমিকা অপরিসীম। বিশ্বব্যাপী রোটারির সেবাকর্মে সমাজ আজ আলোকিত। সমাজের অবহেলিত মানুষের জন্য রোটারিয়ানরা নিজেদের উৎসর্গ করেছেন। বিজ্ঞপ্তি।