প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোয়ালখালীর শ্রীপুর আজিজিয়া আনোয়ারুল উলুম এতিমখানার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ২৩ নভেম্বর রোটারি ক্লাব অব চিটাগং আপটাউনের উদ্যোগে শীতবস্ত্র ও পণ্যসামগ্রী বিতরণ করা হয়। উক্ত আয়োজনের সার্বিক অর্থায়নে ছিলেন কানাডার ফ্লোরিয়া ইনকরপোরেশনের চেয়ারম্যান আবুল হোসেন। ক্লাব সভাপতি মুহাম্মদ আবছার শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে শীতবস্ত্র তুলে দেন। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মেহরাব মুসা, ওয়াহেদ ফয়েজ, মো. মামুনুল ইসলাম, মো. মহিব উল্লাহ, খাদিজা নওশের, কাউসারী সুলতানা, মো. দিদারুল আলম, আজহার আলী, নওশের আজগর চৌধুরী, এতিমখানা পরিচালনা পর্ষদের সদস্য মো. রাশেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।