রোটারি ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর চিকিৎসাসেবা কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও চট্টগ্রামের সিটি করপোরেশনের সহযোগিতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ১৪ নভেম্বর নগরের সিঅ্যান্ডবি কলোনি–সংলগ্ন নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ–এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।
রোটারি ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সভাপতি সানজিরা নূর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
এই ক্যাম্পে প্রায় ২০০ জন গরিব মানুষের বিনা মূল্যে চক্ষু পরীক্ষা এবং এক থেকে ১০ বছর বয়সী ২০০ জন বাচ্চাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক মোজাম্মেল হক শরীফের তত্ত্বাবধানে এ চক্ষু পরীক্ষা করা হয়। বিজ্ঞপ্তি