প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ২০১৫-১৬ বর্ষের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ২৮ জুন নগরের একটি হোটেলে অনুষ্ঠিত ক্লাবের এক সভায় এই কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল মোর্শেদ, সদ্য অতীত সভাপতি জাহেদ হোসাইন চৌধুরী, নির্বাচিত সভাপতি আবদুর রব, ক্লাব ট্রেনার উত্তম কুমার দত্ত, সহসভাপতি রেজাউর রহমান, সচিব রকি উদ্দিন, যুগ্ম সচিব সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ শিমূল কান্তি বড়ুয়া, পরিচালক খোরশেদ আলম, লিয়াকত আলী চৌধুরী, জাকারিয়া সোহেল, আবদুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, সাইদুল আহসান, সার্জেন্ট অ্যাট আর্মস জহির উদ্দিন মাহমুদ ও বুলেটিং সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। বিজ্ঞপ্তি