প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারেক্ট ক্লাব অব চিটাগাং হিলটাউনের প্রথম সভা ও ইফতার মাহফিল ১৩ জুলাই নগরের বিশদ বাংলায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ কিউ মহিউদ্দিন। এতে উপস্থিত ছিলেন রোটারিয়ান এম এ জলিল খান, এস এম মহিউদ্দিন, রোটারেক্ট আবদুর রহমান, আবুল হাসান, মো. সাজ্জাদ, ফারজানা, ফয়সাল, ইবরাহিম, এরশাদসহ সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি জুয়েল শীল নব নির্বাচিত সভাপতি এ কিউ মহিউদ্দিনকে দায়িত্ব বুঝিয়ে দেন। সভা শেষে ইফতার মাহফিলে অংশ নেন সদস্যরা। বিজ্ঞপ্তি।