রোটারেক্ট ক্লাব অব ফেনীর বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাগাও বৃক্ষ, বাঁচবে পৃথিবী’ স্লোগান নিয়ে রোটারেক্ট ক্লাব অব ফেনী অপূর্ব ফেনী সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচি উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু নছর ভূঞা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি মো. সফিকুর রহমান। বিজ্ঞপ্তি।