রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল টাউনের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান তৈয়ব চৌধুরী বলেন, বর্তমান সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদকের আগ্রাসন। আর এই মাদক ধ্বংস করছে দেশের যুবসমাজকে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল টাউনের প্রথম নিয়মিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট মো. ইমামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চাটার্ড প্রেসিডেন্ট মীর নাজমুল আহসান, বর্তমান সভাপতি রোটারিয়ান মো. নাসির উদ্দিন এবং রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান ওমর আলী। সভায় বক্তব্য দেন আরশাদ চৌধুরী, ফখরুল আলম, নাদিরা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি।