রোটাির ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটাির ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের এক সভা ১০ ডিসেম্বর চট্টগ্রাম ক্লাবে চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ শাহজাহানে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ সফিউল আলম। ওই সভায় অন্যান্যের বক্তব্য দেন রোটারিয়ান খনরঞ্জন রায়, নুর মোহাম্মদ চৌধুরী, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের নির্বাচিত সভাপতি আমিন উল্লাহ, সহসভাপতি আবু হায়দার চৌধুরী আমজাদ, চার্টার সেক্রেটারি এমদাদুল আজিজ চৌধুরী, ডাইরেক্টর এ এস এম শহীদুল্লাহ, কায়েস চৌধুরী , আজিজুল গনি চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, জাহানারা বেগম, শহীদুল ইসলাম চৌধুরী, শেখ ফখরুদ্দীন চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম নগরকে তিলোত্তমা নগর করতে নাগরিক সচেতনতা একান্ত প্রয়োজন। নাগরিক সচেতনতা ছাড়া পৃথিবীর কোনো নগরর সৌন্দর্যবর্ধন প্রায় অসম্ভব। বিজ্ঞপ্তি।