ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষজনের পাশে দাঁড়িয়েছে উচ্চারক আবৃত্তি কুঞ্জ। দুর্গত মানুষজনের সহায়তায় ৪ জুন শিল্পকলা একাডেমির গ্যালারিতে ‘অনুভবে সহানুভব’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে উচ্চারক। এতে অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম।
সন্ধ্যায় একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, হাসান জাহাঙ্গীর, ফারুক তাহের, মছরুর হোসেন এবং দেবাশিস রুদ্র।
উচ্চারকের নির্বাহী সদস্য এ এস এম এরফানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মৌসুমী চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম এবং সমাপনী বক্তব্য দেন উচ্চারকের সহসভাপতি সাজ্জাদ তপু। দর্শনীর বিনিময়ে অনুষ্ঠিত উচ্চারকের এই আবৃত্তি অনুষ্ঠান থেকে প্রাপ্ত টাকা আনোয়ারা ও বাঁশখালীর দুর্গত পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।