রোকেয়া চেয়ার মনোনয়ন পেলেন মুহম্মদ শামসুল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহম্মদ শামসুল আলম
মুহম্মদ শামসুল আলম

নারী শিক্ষার প্রসার, নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ অধ্যাপক মুহম্মদ শামসুল আলম ‘রোকেয়া চেয়ার’ মনোনয়ন পেলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানজনক রোকেয়া চেয়ারে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি।
মুহম্মদ শামসুল আলমের পিএইচডি অভিসন্দর্ভ রোকেয়া সাখাওয়াত হোসেন: জীবন ও সাহিত্য বাংলা একাডেমি থেকে ১৯৮৯ সালে প্রকাশিত হয়। সংশ্লিষ্ট বিষয়ে তাঁর আরও গ্রন্থ ও বহু প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
শামসুল আলম চট্টগ্রাম কলেজে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার দশকেরও বেশি সময় ধরে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত রোকেয়া রচনাবলী সম্পাদনা পরিষদের সদস্য ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালার ভাষা ও সাহিত্য অংশের অন্যতম লেখক। বিজ্ঞপ্তি।