রোগীদের বিভিন্ন পরীক্ষার ফলাফল সঠিকভাবে করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এপিক হেলথ কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা
এপিক হেলথ কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা

‘বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিজ শহরে’ স্লোগানে নগরে যাত্রা শুরু করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড নামের একটি রোগনির্ণয় ও চিকিৎসাকেন্দ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শনিবার এটি উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের বিপরীতে এর অবস্থান।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, ‘স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার। কিন্তু আমাদের মতো দেশে এটি অধরাই থেকে গেছে। পাশাপাশি নাগরিক হিসেবে যতটুকু সেবা পাওয়ার কথা সেভাবে আমরা পাচ্ছি না। তাই মানসম্পন্ন সেবার প্রত্যাশায় দেশের বাইরে যেতে হচ্ছে।’
মেয়র আরও বলেন, ‘ব্যবসায়িক চিন্তা না করে রোগীদের বিভিন্ন পরীক্ষার ফলাফল সঠিকভাবে করুন। কারণ, এর সঙ্গে রোগীদের বাঁচা মরার প্রশ্ন জড়িত।’
এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান এস এম লোকমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন মো. আজিজুর রহমান ছিদ্দিকী, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, এপিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু সুফিয়ান প্রমুখ।