রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের পক্ষ থেকে চার পেশাজীবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন শিক্ষায় সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী, সাংবাদিকতায় দৈনিক আজাদীর সহকারী সম্পাদক সিদ্দিক আহমেদ, পুলিশ সেবায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান ও চিকিৎসাসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের পরিচালক অধ্যাপক মাহমুদ এ চৌধুরী। সম্প্রতি ক্লাবের এক সভায় তাঁদের এই সম্মাননা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি হিসেবে ছিলেন রোটারি আন্তর্জাতিক বাংলাদেশের জেলা গভর্নর নমিনী ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান।
সভায় বক্তব্য দেন রোটারি ক্লাব অব লেকভিউর সভাপতি এম নাসিরুল হক, রোটারি ক্লাব অব সাগরিকার সাবেক সভাপতি নুর মোহাম্মদ চৌধুরী, রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সভাপতি মীর নাজমুল আহসান, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের নির্বাচিত সভাপতি রোটারিয়ান আমিন উল্লাহ, সহসভাপতি রোটারিয়ান আবু হায়দার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।