রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা ৩ অক্টোবর নগরের চিটাগাং ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিন উল্লাহ। সভায় অতিথি বক্তা ছিলেন ওয়েস্টার্ন মেরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন।
বক্তব্য দেন উদয় শংকর দাস, মোহাম্মদ আলী, মোহাম্মদ শাহজাহান, আবু হায়দার চৌধুরী, এমদাদুল আজিজ চৌধুরী, কাজী আবুল মনসুর, কায়েস চৌধুরী, ফরিদা ইয়াসমিন, নুরুল আলম চৌধুরী, মো. আকবর হোসেন, সাজ্জাদ মো. চৌধুরী, রেজাউল করিম, মো. কামরুল মোর্শেদ, ওমর আলী প্রমুখ। মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ জাহাজ নির্মাণশিল্পের মাধ্যমে বহির্বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। এই খাত থেকে প্রতিবছর ২০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব।
এদিকে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে ১ অক্টোবর রাউজানের নোয়াপাড়ায় আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে প্রবীণদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আমিন উল্লাহ। প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর এম আমিনুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রবীণদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সমাজে ইদানীং দেখা যায়ম মা-বাবা বৃদ্ধ বয়সে ছেলেমেয়েদের অবহেলার শিকার হন, যা কাম্য নয়।’ বিজ্ঞপ্তি।