রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা ১২ মার্চ চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আমিন উল্লাহ। সভায় অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ–এর প্রকাশক ও পরিচালনা সম্পাদক রোটারিয়ান জসিম ইউ চৌধুরী। সভায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম শহিদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।
এতে আরও বক্তব্য দেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, নির্বাচিত সভাপতি রোটারিয়ান আবু হায়দার চৌধুরী, ক্লাব সহসভাপতি এমদাদুল আজিজ চৌধুরী, ক্লাব সেক্রেটারি কায়েস চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।