রোটারি ক্লাব অব চট্টগ্রাম ডাউন টাউনের ২৮তম অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব চট্টগ্রাম ডাউন টাউন ক্লাবের ২৮তম অভিষেক অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান আমিনুজ্জামান ভূঁইয়া, আবদুল আউয়াল, আবদুল আহাদ, ওয়াদুদ উল্লাহ, সুফি মোহাম্মদ মিজানুর রহমান, মো. আবদুল আলিম প্রমুখ।
সদ্য বিদায়ী সভাপতি মো. মাহফুজুল হক ২০১৪-১৫ রোটাবর্ষের সভাপতি অরিন্দম কুমার বিশ্বাসকে কলার হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি।