রোটারি ক্লাব অব চিটাগাং থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্যালাসেমিয়া-আক্রান্ত রোগীদের কল্যাণে রোটারি ক্লাব অব চিটাগাং অতীতের মতো তাদের পাশে থাকবে। বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ অঙ্গীকার করেন থ্যালাসেমিয়া সেবাকেন্দ্র বাংলাদেশের সহসভাপতি মাহমুদ এ চৌধুরী। এতে আলোচক ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি সৈয়দ মোহাম্মদ হাসেম, ডা. ইমরান বিন ইউনুস, এসএম আবু তৈয়ব, শহীদুল্লাহ চৌধুরী, মো. মুসলিম, আশীষ ধর, সিরাজুল ইসলাম, তাহমিনা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।