রোটারি ক্লাব অব চিটাগাং লেকভিউর সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি জেলা-৩২৮২-এর গভর্নর প্রকৌশলী এম এ লতিফ বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি রোটারি ক্লাবের মতো প্রতিষ্ঠানগুলোকে কাজ করে যেতে হবে।
গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হোটেলে রোটারি ক্লাব অব চিটাগাং লেক ভিউর সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন। রোটারি ক্লাব অব চিটাগাং লেকভিউর সভাপতি রোটারিয়ান এম নাসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে রোটারি জেলা-৩২৮২-এর ডেপুটি গভর্নর শহীদুল্লাহ চৌধুরী, হাবিব মহিউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর সালমা রহমান, ক্লাবের জি এস আর রোটারিয়ান মাশফিক আহমদ চৌধুরী, ক্লাবের চার্টার সভাপতি খায়রুল বশর, সভাপতি ইলেক্ট রতনেন্দু ভট্টাচার্য এবং শরিফুল ইসলাম বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি