রোটারি ক্লাব অব চিটাগাংয়ের ডাস্টবিন হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে গত ৩১ আগস্ট মা ও শিশু হাসপাতালে ডাস্টবিন হস্তান্তর করা হয়। বছরব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণের এই প্রকল্পের উদ্বোধন করেন রোটারি জেলা-৩২৮২ বাংলাদেশের গভর্নর এ বি এম ওয়াদুদ উল্লাহ। রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভাপতি আমিন উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যকরী কমিটির সহসভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা সেক্রেটারি এসকে আজিম, অ্যাসিসট্যান্ট গভর্নর মাহমুদ এ চৌধুরী, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, নির্বাচিত সভাপতি আবু হায়দার চৌধুরী, সহসভাপতি এমদাদুল আজিজ চৌধুরী, সেক্রেটারি কায়েস চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক প্রশাসন নুরুল হক, উপপরিচালক মো. মোশারফ হোসেন ও সহকারী পরিচালক আশরাফুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।